নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬-এর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও রানারআপ দলগুলোকে অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে পরিচালনার আশাবাদও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিতর্কপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের সদস্যদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন