বি পি নিউজ ২৪

বিশেষ অভিযানে ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রে'প্তার

প্রকাশ : ২৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশেষ অভিযানে ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রে'প্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সাবেক নেতা সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২২ জুন) রাতে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে আটক করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সানাউল্লাহ অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়। অভিযান চলাকালে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বিশেষ অভিযানে ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সাবেক নেতা সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২২ জুন) রাতে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে আটক করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সানাউল্লাহ অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়। অভিযান চলাকালে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ