বি পি নিউজ ২৪

বন্দরে মাদকবিরোধী অবস্থানের জেরে সাবদীতে 'ফুলের বাগান রেস্টুরেন্টে' আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী অবস্থানের জেরে 'ফুলের বাগান রেস্টুরেন্ট' নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী শ্মশান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টটির মালিক জামান মিয়া স্থানীয় দিঘলদী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎রেস্টুরেন্ট মালিক জামান মিয়া জানান, দিঘলদী এলাকায় মাদকের বিস্তার রোধে গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। ওই দিনই স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী চিহ্নিত ৪টি মাদক কারবারির বাড়িতে অভিযান চালান।

‎এর ধারাবাহিকতায় মাদক নির্মূলে প্রতিদিন রাত ১১টা পর্যন্ত দিঘলদী এলাকায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ পাহারা ও অভিযান অব্যাহত রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা প্রতিহিংসামূলকভাবে তার রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

‎তিনি আরও জানান, প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে রেস্টুরেন্টটি গড়ে তুলেছিলেন তিনি। বিগত এক বছর যাবত রেস্টুরেন্টটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরের প্রয়োজনীয় আসবাবপত্র ও মূল্যবান সব মালামাল সুরক্ষিত ছিল। সকালে হঠাৎ রেস্টুরেন্টে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে এই নাশকতায় জড়িত মাদক কারবারিদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনা হোক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বন্দরে মাদকবিরোধী অবস্থানের জেরে সাবদীতে 'ফুলের বাগান রেস্টুরেন্টে' আগুন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী অবস্থানের জেরে 'ফুলের বাগান রেস্টুরেন্ট' নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী শ্মশান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টটির মালিক জামান মিয়া স্থানীয় দিঘলদী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎রেস্টুরেন্ট মালিক জামান মিয়া জানান, দিঘলদী এলাকায় মাদকের বিস্তার রোধে গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। ওই দিনই স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী চিহ্নিত ৪টি মাদক কারবারির বাড়িতে অভিযান চালান।

‎এর ধারাবাহিকতায় মাদক নির্মূলে প্রতিদিন রাত ১১টা পর্যন্ত দিঘলদী এলাকায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ পাহারা ও অভিযান অব্যাহত রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা প্রতিহিংসামূলকভাবে তার রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

‎তিনি আরও জানান, প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে রেস্টুরেন্টটি গড়ে তুলেছিলেন তিনি। বিগত এক বছর যাবত রেস্টুরেন্টটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরের প্রয়োজনীয় আসবাবপত্র ও মূল্যবান সব মালামাল সুরক্ষিত ছিল। সকালে হঠাৎ রেস্টুরেন্টে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে এই নাশকতায় জড়িত মাদক কারবারিদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনা হোক।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ