বন্দরে তুলার গোডাউনে আগুন, ক্ষতি আড়াই কোটি টাকার
নারায়ণগঞ্জের বন্দরে তুলার একটি গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে গোডাউনের টিনশেড, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন