বি পি নিউজ ২৪

বন্দরে দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত দল। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেওঢালা এলাকার ‘খান ব্রিকস ম্যানুফেকচারার’-কে ৭০ হাজার টাকা এবং বাগদোবাড়িয়া এলাকার ‘মেসার্স আল্লাহ মহান ব্রিকস’-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট দুই ইটভাটাকে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

বন্দরে দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত দল। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেওঢালা এলাকার ‘খান ব্রিকস ম্যানুফেকচারার’-কে ৭০ হাজার টাকা এবং বাগদোবাড়িয়া এলাকার ‘মেসার্স আল্লাহ মহান ব্রিকস’-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট দুই ইটভাটাকে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ