বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে স্বামীর করা যৌতুক মা'মলায় স্ত্রী গ্রে'প্তার

প্রকাশ : ২৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে স্বামীর করা যৌতুক মা'মলায় স্ত্রী গ্রে'প্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের একটি মামলায় সাজেদা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কদমতলী এলাকার একটি অভিযান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী। তার বিরুদ্ধে স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে গত ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার রাতে কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ অভিযানে নামে এবং মামলার আসামি সাজেদা আক্তারকে আটক করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে স্বামীর করা যৌতুক মা'মলায় স্ত্রী গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের একটি মামলায় সাজেদা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কদমতলী এলাকার একটি অভিযান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী। তার বিরুদ্ধে স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে গত ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার রাতে কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ অভিযানে নামে এবং মামলার আসামি সাজেদা আক্তারকে আটক করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ