বি পি নিউজ ২৪

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে জাতীয় সংলাপে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশ : ২৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে জাতীয় সংলাপে এমপি আব্দুল্লাহ আল আমিন

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত “National Dialogue on the Right to Reparation and Rehabilitation” শীর্ষক জাতীয় সংলাপে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘মায়ের ডাক’ ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)-এর যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বমূলক দায়িত্বে সেশন চেয়ার ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন, সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, এমপি তাহসিনা রুশদীর লুনা, এমপি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং গুম, হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারকে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৬ জুন ২০২৬

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে জাতীয় সংলাপে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত “National Dialogue on the Right to Reparation and Rehabilitation” শীর্ষক জাতীয় সংলাপে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘মায়ের ডাক’ ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)-এর যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বমূলক দায়িত্বে সেশন চেয়ার ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন, সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, এমপি তাহসিনা রুশদীর লুনা, এমপি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং গুম, হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারকে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ