বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ চোরাই গাড়ি

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ চোরাই গাড়ি

নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তিনটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)।

পুলিশ জানায়, গত ২২ জুন মোহাম্মদ আরিফ তার ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-গ-৩১-২৬২৬) নতুন জজ কোর্টসংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে গাড়িটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে কোনো সন্ধান না পেয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার তদন্তে গত ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে মোমিনুর রহমান ও আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী নাঙ্গলকোট থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগে থেকেই চুরি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।

তিনি আরও জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৭ জুন ২০২৬

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ চোরাই গাড়ি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তিনটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)।

পুলিশ জানায়, গত ২২ জুন মোহাম্মদ আরিফ তার ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-গ-৩১-২৬২৬) নতুন জজ কোর্টসংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে গাড়িটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে কোনো সন্ধান না পেয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার তদন্তে গত ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে মোমিনুর রহমান ও আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী নাঙ্গলকোট থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগে থেকেই চুরি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।

তিনি আরও জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ