বি পি নিউজ ২৪

শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেখ মোহাম্মদ অপুর বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেখ মোহাম্মদ অপুর বিক্ষোভ মিছিল

অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে ফতুল্লা থানা যুবদলের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় বিশাল শোডাউনও করে যুবদল নেতাকর্মীরা।

৩০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের রাইফেল ক্লাবের সামনে সহস্রাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা খানপুর হাসপাতাল সংলগ্ন জেলা ও মহানগর যুবদলের সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগান দেয় যুবদলের নেতাকর্মীরা।  

এই প্রতিবাদ মিছিলে ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাগর সিদ্দিকী, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল খান, সাবেক যুগ্ম সম্পাদক সৈকত হাসান ইকবাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুবদলনেতা তাইজুল ইসলাম আল আমিনসহ ফতুল্লা থানা যুবদল ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করে। পরে বেলা ১২ টায় খানপুরে প্রতিবাদ সমাবেশ শুরু হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ইয়াসিন ফেরদৌস জুয়েল। সমাবেশটি বেলা দেড়টা পর্যন্ত চলে। 

সমাবেশ শেষে বেলা দেড়টায় নারায়ণগঞ্জ শহরে বের হয় যুবদলের প্রতিবাদ মিছিল, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ ও জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। এসময় জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেখ মোহাম্মদ অপুর বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে ফতুল্লা থানা যুবদলের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় বিশাল শোডাউনও করে যুবদল নেতাকর্মীরা।

৩০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের রাইফেল ক্লাবের সামনে সহস্রাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা খানপুর হাসপাতাল সংলগ্ন জেলা ও মহানগর যুবদলের সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগান দেয় যুবদলের নেতাকর্মীরা।  

এই প্রতিবাদ মিছিলে ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাগর সিদ্দিকী, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল খান, সাবেক যুগ্ম সম্পাদক সৈকত হাসান ইকবাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুবদলনেতা তাইজুল ইসলাম আল আমিনসহ ফতুল্লা থানা যুবদল ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করে। পরে বেলা ১২ টায় খানপুরে প্রতিবাদ সমাবেশ শুরু হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ইয়াসিন ফেরদৌস জুয়েল। সমাবেশটি বেলা দেড়টা পর্যন্ত চলে। 

সমাবেশ শেষে বেলা দেড়টায় নারায়ণগঞ্জ শহরে বের হয় যুবদলের প্রতিবাদ মিছিল, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ ও জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। এসময় জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ