২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জ কলেজ কেন্দ্র সংলগ্ন এলাকায় যানজট নিরসনে কাজ করেছে নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলিমুল ইসলাম সিফাতের নেতৃত্বে বুধবার (পরীক্ষার দিন) সকাল থেকে কলেজ কেন্দ্রের আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নিহান, সহ-সভাপতি জুনায়েত, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মো. মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান এবং ছাত্রনেতা আরিফ, কায়েসসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বন্দর ঘাট ও কালিবাজার স্ট্যান্ডে রিকশা, মিশুক ও অটোরিকশা চালকদের সতর্ক করেন তারা। কোনো পরীক্ষার্থী বা অভিভাবকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান জানান নেতাকর্মীরা।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে কেন্দ্রের পাশে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা। তারা বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরীক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য স্বস্তিদায়ক।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন