বি পি নিউজ ২৪

বন্দরে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বউবাজার (দত্তবাড়ী) এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজিব হোসেন তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দত্তবাড়ী বউবাজার শাহী মসজিদ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৮) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সিরাজ (৩৫)। বর্তমানে তিনি বন্দরের পুরান বন্দর ঝাউতলা এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারের বসতঘরে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম, উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৮ জুলাই ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বউবাজার (দত্তবাড়ী) এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজিব হোসেন তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দত্তবাড়ী বউবাজার শাহী মসজিদ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৮) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সিরাজ (৩৫)। বর্তমানে তিনি বন্দরের পুরান বন্দর ঝাউতলা এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারের বসতঘরে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম, উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ