বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন