বি পি নিউজ ২৪

বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় বন্দরে ছাত্রীদের মাঝে স্যানিটারি উপকরণ বিতরণ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় বন্দরে ছাত্রীদের মাঝে স্যানিটারি উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের এডিপির (৪র্থ কিস্তি) আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ আনিস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং নারী শিক্ষা ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অ্যাডহক কমিটির সভাপতি ইফফাত আরা ইতি।

এছাড়া অনুষ্ঠানে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র রায়সহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় বন্দরে ছাত্রীদের মাঝে স্যানিটারি উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের এডিপির (৪র্থ কিস্তি) আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ আনিস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং নারী শিক্ষা ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অ্যাডহক কমিটির সভাপতি ইফফাত আরা ইতি।

এছাড়া অনুষ্ঠানে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র রায়সহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ