বি পি নিউজ ২৪

১৮ মা'মলার আসামি রমজান ৫০ পিস ইয়াবাসহ পুলিশের জালে

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৮ মা'মলার আসামি রমজান ৫০ পিস ইয়াবাসহ পুলিশের জালে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি রমজান (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সুমিলপাড়া বিহারী ক্যাম্পের বাসিন্দা রমজানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

১৮ মা'মলার আসামি রমজান ৫০ পিস ইয়াবাসহ পুলিশের জালে

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি রমজান (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সুমিলপাড়া বিহারী ক্যাম্পের বাসিন্দা রমজানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ