মাদকের ভয়াবহতা রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ডের র্যালি বাগান এলাকায় শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি বাগান যুবসমাজের উদ্যোগে এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও আলোচকরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা বেন-ইয়ামিন, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামালউদ্দিন, বন্দর নগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পাভেল খান, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, তপন শিকদার, হাসান খান, ইমরুল ভূঁইয়া, রাকিব, সাইদ মিয়া, র্যালি বাগান পঞ্চায়েত কমিটির পক্ষে মুজাম্মেল হক, মনির হোসেন, কবির, সুজন, সেলিম, ইসলাম, সাইফুল, আরাফাত, রিফাত, ফালান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে একযোগে সচেতন ভূমিকা পালন করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন