নারায়ণগঞ্জ জেলা রেলস্টেশনে সমাজের অসহায়, বঞ্চিত ও পথশিশুদের মাঝে দুপুরের খাবার এবং মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর এ কর্মসূচির আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
অন্যান্য জুমাবারের ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে পথশিশুদের মাঝে দুপুরের খাবারের পাশাপাশি আম, কাঁঠাল, দুধ ও লটকন বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, মানবিক মূল্যবোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষ কিছুটা হলেও সহায়তা পায়।
খাবার ও ফল বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন