নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে গর্হিত ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে তার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জারি করা নোটিশে বলা হয়, অভিযুক্ত অডিওটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে। বিষয়টি সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, যখন জাতীয়তাবাদী যুবদল বন্যাকবলিত মানুষের সহায়তায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যস্ত, তখন মহানগর যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের অভিযোগে জড়ানো অত্যন্ত দুঃখজনক এবং সংগঠনের জন্য বিব্রতকর।
সংগঠনের সুনাম ও শৃঙ্খলা ক্ষুণ্ন করার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সাহেদ আহমেদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, বর্তমানে তার অসুস্থ শিশুসন্তানকে নিয়ে হাসপাতালে ব্যস্ত সময় পার করছেন। বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন