বি পি নিউজ ২৪

সোহেল মাহমুদের নেতৃত্বে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসীর গণস্বাক্ষর, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি

নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে এলাকাবাসী গণস্বাক্ষরের মাধ্যমে তাদের আপত্তি প্রকাশ করেছেন।

জানা গেছে, আজ ১৫ জুলাই (বুধবার) কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদের নেতৃত্বে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এসব গণস্বাক্ষর সংবলিত আবেদনপত্র এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

সোহেল মাহমুদ বলেন, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে স্থানীয় জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তাই গণস্বাক্ষরের মাধ্যমে জনগণের মতামত জেলা প্রশাসকের কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হবে, যাতে কাশীপুরবাসীর স্বার্থ ও প্রত্যাশা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়।

এদিকে স্থানীয়রা জানান, ইতোমধ্যেই সোহেল মাহমুদের নেতৃত্বে কাশীপুর ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এলাকার অনেক বাসিন্দার মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোহেল মাহমুদের সক্রিয় ভূমিকার কারণে তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন গ্রহণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সোহেল মাহমুদের নেতৃত্বে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসীর গণস্বাক্ষর, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে এলাকাবাসী গণস্বাক্ষরের মাধ্যমে তাদের আপত্তি প্রকাশ করেছেন।

জানা গেছে, আজ ১৫ জুলাই (বুধবার) কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদের নেতৃত্বে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এসব গণস্বাক্ষর সংবলিত আবেদনপত্র এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

সোহেল মাহমুদ বলেন, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে স্থানীয় জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তাই গণস্বাক্ষরের মাধ্যমে জনগণের মতামত জেলা প্রশাসকের কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হবে, যাতে কাশীপুরবাসীর স্বার্থ ও প্রত্যাশা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়।

এদিকে স্থানীয়রা জানান, ইতোমধ্যেই সোহেল মাহমুদের নেতৃত্বে কাশীপুর ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এলাকার অনেক বাসিন্দার মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোহেল মাহমুদের সক্রিয় ভূমিকার কারণে তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন গ্রহণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ