বি পি নিউজ ২৪

খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের খোঁজখবর ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন বিএনপি নেতা টিপু

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের খোঁজখবর ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন বিএনপি নেতা টিপু

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

জানা যায়, গত ১৯ জুলাই সকালে ৩০০ শয্যা খানপুর হাসপাতাল এবং ২০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট টিপু। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান আরও উন্নত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।

এ সময় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের খোঁজখবর ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন বিএনপি নেতা টিপু

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

জানা যায়, গত ১৯ জুলাই সকালে ৩০০ শয্যা খানপুর হাসপাতাল এবং ২০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট টিপু। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান আরও উন্নত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।

এ সময় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ