শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে শব্দদূষণের দায়ে যানবাহনটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি হর্ন জব্দ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর আওতায় অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট যানবাহনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ব্যবহৃত একটি হর্ন জব্দ করা হয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিশেষ করে শব্দদূষণ এবং পরিবেশদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন