বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও দলটির সিনিয়র নেতাদের নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়া হলে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ।
শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন। সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, টিপুসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোহেল মাহমুদ বলেন, “আজকের পর থেকে দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এমসিপি যদি শালীনতা ও সম্মান বজায় না রেখে কথা বলে, তাহলে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যদি শালীনতা ও সম্মান বজায় রেখে কথা বলা হয়, তাহলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপিকে সহযোগিতা করবে।”
বক্তব্যে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচিতে শালীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন