বি পি নিউজ ২৪

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সৈকত গ্রেপ্তার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সৈকত গ্রেপ্তার

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মো. নয়ন শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সমিত আহম্মেদ সৈকত (২৬)। তিনি বন্দরের চিড়াই পাড়া (মজমপুর) এলাকার মো. জুলহাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সমিত আহম্মেদ সৈকতের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম। বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার পিসিপিআর যাচাই করে পূর্বের একটি মাদক মামলা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সৈকত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মো. নয়ন শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সমিত আহম্মেদ সৈকত (২৬)। তিনি বন্দরের চিড়াই পাড়া (মজমপুর) এলাকার মো. জুলহাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সমিত আহম্মেদ সৈকতের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম। বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার পিসিপিআর যাচাই করে পূর্বের একটি মাদক মামলা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ