রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাসের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবন প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ইছাপুরা এলাকার মো. নুর ইসলামের ছেলে মো. সায়েম মিয়া (২৪), একই এলাকার মো. সোলাইমান মোল্লার ছেলে মো. আনিস মোল্লা (৩২), মুরাপাড়ার গঙগানগর এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. শান্ত (৩০), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ছোট বশির চর এলাকার মৃত মো. হানু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মো. রবিউল মিয়ার ছেলে মো. রিফাত (২৫)।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক শুধু ব্যক্তিজীবনেই ক্ষতিকর প্রভাব ফেলে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রেও পড়ে। তাই মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন