বি পি নিউজ ২৪

বুড়িগঙ্গা-তুরাগ দূষণ রোধে সরকার-শিল্পখাতের সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বুড়িগঙ্গা-তুরাগ দূষণ রোধে সরকার-শিল্পখাতের সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ দুই নদী বুড়িগঙ্গা ও তুরাগের দূষণ নিয়ন্ত্রণে সরকার, শিল্পখাত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নদী দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং শিল্পকারখানার পরিবেশগত ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি পরিবেশ সংরক্ষণে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন এবং তা সব শিল্পপ্রতিষ্ঠানের জন্য সমানভাবে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

মোহাম্মদ হাতেম বলেন, পরিবেশগত বিভিন্ন প্যারামিটার সঠিকভাবে নির্ধারণের পাশাপাশি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সবার জন্য সমান নীতি নিশ্চিত করা প্রয়োজন। পরিবেশ রক্ষায় সরকারের সঙ্গে শিল্পখাত একযোগে কাজ করতে প্রস্তুত বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা পরিবেশগত নিয়ম-কানুন মেনে চলবে না, তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষার ক্ষেত্রে শিল্প মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় ETP বা বর্জ্য শোধনাগার পরিচালনার ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্ব পায়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কেমিক্যাল ও বিভিন্ন উপকরণের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানান BKMEA সভাপতি। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি ও অপ্রয়োজনীয় জটিলতা কমানোর আহ্বান জানান মোহাম্মদ হাতেম। তিনি পরিবেশ সংরক্ষণে কঠোরতা বজায় রাখার পাশাপাশি শিল্পখাতের জন্য কার্যকর ও সহজতর প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

মতবিনিময় সভায় BKMEA পরিচালক মিনহাজুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা, শিল্প মালিক সংগঠনের প্রতিনিধি এবং পরিবেশসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে সরকারি সংস্থা এবং শিল্পখাতের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরিবেশ সুরক্ষা ও টেকসই শিল্পায়নের লক্ষ্য বাস্তবায়নে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে BKMEA।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বুড়িগঙ্গা-তুরাগ দূষণ রোধে সরকার-শিল্পখাতের সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ