বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ যানবাহনকে জরিমানা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে যানবাহনগুলোর তিনটি হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তিনটি যানবাহন থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ব্যবহৃত তিনটি হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ যানবাহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে যানবাহনগুলোর তিনটি হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তিনটি যানবাহন থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ব্যবহৃত তিনটি হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ