বি পি নিউজ ২৪

জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের এগিয়ে আসার আহ্বান আবদুল জব্বারের

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের এগিয়ে আসার আহ্বান আবদুল জব্বারের

একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজকে নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

মাওলানা আবদুল জব্বার বলেন, বিশ্বের বিভিন্ন পরিবর্তন, উত্থান-পতন ও সামাজিক রূপান্তরে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সাম্প্রতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে। তবে সেই প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের এগিয়ে আসার আহ্বান আবদুল জব্বারের

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজকে নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

মাওলানা আবদুল জব্বার বলেন, বিশ্বের বিভিন্ন পরিবর্তন, উত্থান-পতন ও সামাজিক রূপান্তরে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সাম্প্রতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে। তবে সেই প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ