বি পি নিউজ ২৪

ঔষধের দাম নিয়ন্ত্রণ ও জ্বালানি খাত বেসরকারিকরণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঔষধের দাম নিয়ন্ত্রণ ও জ্বালানি খাত বেসরকারিকরণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

অত্যাবশ্যকীয় ঔষধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখা এবং জ্বালানি খাত বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এর মূল্য পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে অত্যাবশ্যকীয় ঔষধের দাম রাখতে কার্যকর সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, জ্বালানি খাত বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হলে এর প্রভাব দেশের সামগ্রিক বাজারব্যবস্থায় পড়বে। বিদ্যুৎ, পরিবহন, কৃষি ও শিল্পসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জিন্নাত আরা, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক, ঢাকা মহানগরের আহ্বায়ক আল-আমীন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজিব হোসেন, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহাসহ সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে সৈকত আরিফ দেশের চিকিৎসাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা ঔষধও মানুষের কাছে পৌঁছায় না। এ অবস্থায় মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ঔষধের মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার দাবি জানান তিনি।

জ্বালানি খাত বেসরকারিকরণের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণাধীন খাত পরিচালনায় যখন নানা সমস্যা রয়েছে, তখন তা বেসরকারি খাতে ছেড়ে দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সৈকত আরিফ বলেন, সরকারকে ভুল নীতি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ নিজেদের মতো করে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক নাসিম খান, ঢাকা মহানগর শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাকিবুর রনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঔষধের দাম নিয়ন্ত্রণ ও জ্বালানি খাত বেসরকারিকরণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ