বি পি নিউজ ২৪

ফতুল্লার ইসদাইরে পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লার ইসদাইরে পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ২

ফতুল্লার ইসদাইরে পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানের সময় গোলাগুলির ঘটনায় জসিম (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ও তার সহযোগী মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনার সময় তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে জসিমের উরুতে গুলি লাগে। একই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে ঘটনাস্থল থেকে জসিম ও তার সহযোগী মোহনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ জসিমসহ আহতদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে। আহত তিন পুলিশ সদস্যও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ইসদাইর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ফতুল্লার ইসদাইরে পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ