বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের জাপানযাত্রায় নতুন সম্ভাবনা, হিকারির নবম শাখা চালু

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের জাপানযাত্রায় নতুন সম্ভাবনা, হিকারির নবম শাখা চালু

নারায়ণগঞ্জে হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন

জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষা এবং সেখানে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিকারি এডুকেশনের নবম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জে।

শনিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় নবনির্মিত শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন পন্টি বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়ার পরিবর্তে প্রয়োজনীয় ভাষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধভাবে জাপানে যাওয়ার সুযোগ নিতে পারেন নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। বিদেশে গিয়ে দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উল্লেখ করে তিনি বলেন, আগ্রহীদের সেই সুযোগ তৈরিতে হিকারি এডুকেশন কাজ করছে।

তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

হিকারি এডুকেশনের পরিচালক কাউছার হোসেন বলেন, জাপানে উচ্চশিক্ষা গ্রহণ ও সেখানে ক্যারিয়ার গড়ার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই নারায়ণগঞ্জ শাখার কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন শাখা থেকে জাপানি ভাষা শেখার পাশাপাশি উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন শাখায় অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা ও ন্যাট পরীক্ষার প্রস্তুতি, নিয়মিত অনুশীলনী পরীক্ষা এবং সাক্ষাৎকারের প্রস্তুতি দেওয়া হবে।

এ ছাড়া জাপানে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, বৃত্তি, শিক্ষার্থী ভিসা, ভর্তি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরির ক্ষেত্রেও সহায়তা করা হবে।

উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি উদ্বোধনী বিশেষ অফার হিসেবে এন-৫ ও এন-৪ জাপানি ভাষা কোর্সে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

হিকারি এডুকেশনের নারায়ণগঞ্জ শাখার ঠিকানা—২৭ বুবলি ম্যানশন, কলেজ রোড, বড় মসজিদ গলি (আল্লামা ইকবাল রোড), নারায়ণগঞ্জ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের জাপানযাত্রায় নতুন সম্ভাবনা, হিকারির নবম শাখা চালু

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ