বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের অংশ ধসে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে এক যুবক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের অংশ ধসে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে এক যুবক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের অংশ ভেঙে মাথায় পড়ে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (৩২) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তার মাথায় ১৪ থেকে ১৫টি সেলাই দিতে হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন ইয়াসিন আরাফাতের বড় ভাই জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম অভিযোগ করেন, নির্মাণকাজ চলার সময় ভবনের একটি কাঁচা দেয়াল বা পিলার হঠাৎ ভেঙে তার ছোট ভাইয়ের ওপর পড়ে। এতে ইয়াসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে চিকিৎসা দেওয়া হলে মাথায় একাধিক সেলাই দিতে হয়।

তার দাবি, নির্মাণস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাবলয় বা সুরক্ষাব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। নির্মাণকাজের সময় শুধু শ্রমিকদের নয়, আশপাশ দিয়ে চলাচলকারী মানুষ, স্কুলশিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ভবনটির মালিক আলমাস মুন্সি। তার দাবি, নির্মাণকাজ চলাকালে একজন মিস্ত্রির শরীরে ধাক্কা লাগায় কাঁচা দেয়ালটি ভেঙে ইয়াসিনের ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান।

আলমাস মুন্সি জানান, আহত ইয়াসিনের চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের জন্য তিনি প্রস্তুত রয়েছেন। পাশাপাশি বিষয়টি পারিবারিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম বলেন, যে ভবনটি নিয়ে ঘটনাটি ঘটেছে, সেটি ভবন মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে তিনি ব্যবহার করছেন। এ কারণে ভবন মালিকের প্রতি তিনি সহনশীল অবস্থানে থাকতে চান। তবে তার আহত ভাইয়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, একটি নির্মাণাধীন ভবনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে সেখানে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকেন। তাই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের অংশ ধসে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে এক যুবক

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ