বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ সদরে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ সদরে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

বেকার তরুণদের আত্মকর্মসংস্থানে নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

‘Climate Resilient Campus Initiative’-এর আওতায় উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সোমবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তিনির্ভর। এই সময়ে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, ফ্রিল্যান্সিং বর্তমানে শুধু অতিরিক্ত বা বিকল্প আয়ের মাধ্যম নয়; এটি একটি সম্মানজনক পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের কাজ করার পাশাপাশি আয় করার সুযোগ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। বেকার তরুণ-তরুণীদের দক্ষ করে তোলার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির বিষয়টিকে প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরুর জন্য প্রয়োজনীয় প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা।

জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের অংশ

‘Climate Resilient Campus Initiative’-এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আরও সক্ষম করে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের বিকল্প কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতায় প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবেই নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

২০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদরে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ