নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় সরকার শাখার অধীনে ৪৮টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদন করতে পারবেন শুধু নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে ৯ জন এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের বয়স ৩ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগে অংশ নিতে পারবেন নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। ৩ আগস্ট সকাল ১০টা থেকে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে dcnarayanganj.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
নিয়োগের জন্য প্রার্থীদের কয়েক ধাপের পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলোতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেলার ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রমে জনবল সংকট পূরণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল করতেই এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন