বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মাসুকুল ইসলাম রাজীব

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মাসুকুল ইসলাম রাজীব
মাসুকুল ইসলাম রাজীব

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

পরিকল্পিত নগরায়ন, আধুনিক অবকাঠামো এবং একটি বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) আনুষ্ঠানিক কার্যক্রমের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

এর আগে গত ১২ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নবগঠিত এই প্রতিষ্ঠানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তিনি।

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত মাসুকুল ইসলাম রাজীবের নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে শিল্প ও বাণিজ্যনির্ভর এই নগরীর দীর্ঘদিনের নানা নাগরিক সমস্যা সমাধানে নতুন কর্তৃপক্ষের কাছেও মানুষের প্রত্যাশা বেড়েছে।

দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের কারণে নারায়ণগঞ্জে যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত স্থাপনা, আবাসিক ও বাণিজ্যিক এলাকার ভারসাম্যহীনতা এবং নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতিসহ নানা সমস্যা দীর্ঘদিনের। এসব বিষয়কে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এনে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই এনডিএ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আদলে নারায়ণগঞ্জের জন্যও একটি দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে এনডিএ। ফলে প্রথম চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজীবের দায়িত্বকে সংস্থাটির ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সুধীসমাজের প্রত্যাশা, নারায়ণগঞ্জের স্থানীয় বাস্তবতা ও নাগরিক সমস্যাগুলো সম্পর্কে রাজীবের অভিজ্ঞতা এবং তরুণ নেতৃত্বের উদ্যম কাজে লাগিয়ে নতুন কর্তৃপক্ষকে কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব হবে।

তাদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ নয়—ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগব্যবস্থা, আবাসন পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। এখন দায়িত্ব গ্রহণের পর এসব ক্ষেত্রে মাসুকুল ইসলাম রাজীব কী ধরনের উদ্যোগ নেন, সেটিই দেখার বিষয়।

নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়নের অবসান ঘটিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে উঠবে—এমন প্রত্যাশাই করছেন নগরবাসী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মাসুকুল ইসলাম রাজীব

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ