বি পি নিউজ ২৪

পাইকপাড়ায় মাদক নির্মূল কমিটির উদ্যোগে সভা, ছিলেন সাখাওয়াত-বিভা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাইকপাড়ায় মাদক নির্মূল কমিটির উদ্যোগে সভা, ছিলেন সাখাওয়াত-বিভা

নারায়ণগঞ্জ নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং এলাকাকে মাদকমুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র বিভা হাসান।

আলোচনা সভায় স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ, তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয় ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পাইকপাড়ায় মাদক নির্মূল কমিটির উদ্যোগে সভা, ছিলেন সাখাওয়াত-বিভা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং এলাকাকে মাদকমুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র বিভা হাসান।

আলোচনা সভায় স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ, তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয় ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ