আগুনে বসতঘর হারিয়ে বিপাকে পড়া একটি পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় গিয়ে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন দেওয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
গত ১০ আগস্ট লিটন দেওয়ানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতায় পুরো ঘরটি পুড়ে যায়। ঘটনার পরপরই মাওলানা আবদুল জব্বার সেখানে গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তখন তিনি তাদের পাশে থাকার পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ তিনি আবারও দেওয়ানবাড়ী এলাকায় যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনের বিষয়ে খোঁজ নেন। পরে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিবারটির দুরবস্থার কথা শুনে তাদের প্রতি সমবেদনা জানান জামায়াত আমীর। একই সঙ্গে পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, বিপদের সময় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে জামায়াতে ইসলামী রয়েছে এবং সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও তাদের সহযোগিতা করার চেষ্টা করা হবে।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বন্দর থানা আমীর মাওলানা ফজলুলহাই জাফরি এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন