বি পি নিউজ ২৪

বন্দরে ইজিবাইক গ্যারেজে ডাকাতি, ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ইজিবাইক গ্যারেজে ডাকাতি, ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার

বন্দরে গ্যারেজ ডাকাতির ঘটনায় র‌্যাবের হাতে আন্তঃজেলা ডাকাত সর্দার হৃদয়

নারায়ণগঞ্জের বন্দরে একটি ইজিবাইক গ্যারেজে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির মোট ৯টি মামলা রয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ২টা ৫ মিনিটের দিকে ফতুল্লা থানার ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জ সদর কোম্পানি ও র‌্যাব-৩, ঢাকার একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার আন্দিরপাড় এলাকার সাহেরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো-সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় হৃদয়সহ ৮ থেকে ৯ জনের একটি দল গ্যারেজটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ রয়েছে।

পরে গ্যারেজের ম্যানেজার ফয়সাল এবং অটোরিকশার মালিক সাইদুল, রুবেল ও আব্দুল হককে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করা হয়। তাদের হাত-পা ও মুখ রশি এবং কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে র‌্যাব জানিয়েছে।

এরপর ডাকাত দলটি গ্যারেজে থাকা অটোরিকশা, মিশুক ও ইজিবাইকের প্রায় ১০৬টি ব্যাটারি এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। মামলার এজাহার অনুযায়ী, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় গ্যারেজের মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার হৃদয় একটি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বন্দরে ইজিবাইক গ্যারেজে ডাকাতি, ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ