বি পি নিউজ ২৪

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে তারা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এবং দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নিহত বুলবুলের পরিবার ন্যায়বিচার পাবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে তারা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এবং দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নিহত বুলবুলের পরিবার ন্যায়বিচার পাবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ