নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে নতুন ট্রাফিক পরিকল্পনা ও ওয়ানওয়ে ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ‘উই আর ভলান্টিয়ার্স’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।
নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এবং উই আর ভলান্টিয়ার্স যৌথভাবে এ উদ্যোগে কাজ করছে।
তনুর পোস্ট অনুযায়ী, পঞ্চবটি থেকে চাষাড়া মোড়, চাষাড়া গোলচত্বর, আমার ভবন এলাকা এবং ডাকবাংলা মোড় থেকে ঈদগাহ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে ওয়ানওয়ে ব্যবস্থা ও ট্রাফিক পরিকল্পনায় কিছু পরিবর্তনের ছক তৈরি করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এ পরিকল্পনা পাইলট প্রকল্প হিসেবে সফল হবে। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় নগরীর যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং যানজট নিরসনে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন