বি পি নিউজ ২৪

রূপগঞ্জে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, অসহায় নারীকে সহায়তা দিলেন এমপি দীপু ভূঁইয়া

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, অসহায় নারীকে সহায়তা দিলেন এমপি দীপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। একই সঙ্গে একজন অসহায় নারীকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

হাজী রফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় এমপি দীপু ভূঁইয়া শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রূপগঞ্জে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, অসহায় নারীকে সহায়তা দিলেন এমপি দীপু ভূঁইয়া

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। একই সঙ্গে একজন অসহায় নারীকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

হাজী রফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় এমপি দীপু ভূঁইয়া শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ