সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের দোকানে ভারী আসবাবের নিচে চাপা পড়ে ফাইজা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জায়গাটি রহিম মেম্বারের অফিসের সামনের এলাকা হিসেবে পরিচিত। নিহত ফাইজা পোশাকশ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।
পরিবারের বরাতে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাবা ফরহাদ মেয়েকে সঙ্গে নিয়ে দৌলত খান দেলোয়ারের মালিকানাধীন ‘ভাই ভাই ফার্নিচার’ দোকানে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর দোকানের কর্মচারীরা ফরহাদকে বাইরে ডাকলে তিনি দোকান থেকে বেরিয়ে যান।
এ সময় ফাইজা হামাগুড়ি দিয়ে বাবার দিকে আসার চেষ্টা করছিল। হঠাৎ দোকানে রাখা একটি ভারী ফার্নিচার শিশুটির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটির বাবা ফরহাদ জানান, পুরো ঘটনাটি তাঁর চোখের সামনেই ঘটে। মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পর সামান্য সময়ের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। মঙ্গলবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির দাফন কার্যক্রম চলছিল বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন