বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক ড. লুৎফর রহমান

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক ড. লুৎফর রহমান

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক ড. লুৎফর রহমান

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। বুধবার (২৬ আগস্ট) তিনি কার্যালয়টি পরিদর্শনে গিয়ে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে মহাপরিচালক কার্যালয়ের উপস্থিতি ও পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও অধিদপ্তরের কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে পৌঁছালে মহাপরিচালককে ফুল দিয়ে স্বাগত জানান কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক রফিকুল ইসলামসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের চলমান কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রশাসনিক বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক ড. লুৎফর রহমান

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ