বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা

সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও পাঁচ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ওই ১১ জনকে আটক করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকার মো. আবদুল কাদের হোসেন ওরফে ফালান (৪০), আজিবপুর রেললাইন এলাকার মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), কদমতলী এলাকার জামাল (২৮), আটি অবদা কলোনীর উৎস (১৯), একই এলাকার অনন্ত রায় (১৯), গ্যাস লাইন এলাকার মো. নাজমুল (১৯), সোনামিয়া মার্কেট এলাকার রিপন (২৬), জালকুড়ি এলাকার সবুজ মাঝি (২৮), গ্যাস লাইন এলাকার রাজা মিয়া (২৬), মিজমিজি এলাকার মো. হাসান (২৮) এবং মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মেহেদী হাসান (২০)।

পুলিশ জানায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবনের সঙ্গে জড়িত অভিযোগে ১১ জনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাৎক্ষণিকভাবে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকসেবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ