জমজমাট এক সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে UCC Narayanganj Branch। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, প্রস্তুতির কৌশল ও প্রয়োজনীয় গাইডলাইন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সেমিনারে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সাধারণ জ্ঞান বিষয়ের লেকচারার আব্দুল্লাহ আল আমিন স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ক্লাস নেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে এবং ভর্তি পরীক্ষার সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
এ সময় শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতির পাশাপাশি সময় ব্যবস্থাপনা, নিয়মিত অধ্যয়ন ও লক্ষ্যভিত্তিক প্রস্তুতির ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি পরীক্ষার ধরন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেওয়া হয়।
সেমিনারে উপস্থিত ভর্তি-প্রত্যাশী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। নতুন শাখার কার্যক্রম শুরুর এ আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আরও কার্যকর সহযোগিতা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
UCC Narayanganj Branch-এর পক্ষ থেকে জানানো হয়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রস্তুতির সুযোগ করে দিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয় সেশন আয়োজনের উদ্যোগ থাকবে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন