অবাঞ্ছিত ঘোষণার এক মাস পর নারায়ণগঞ্জে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নারায়ণগঞ্জ সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচিতে অংশ নিতে তাঁর নারায়ণগঞ্জে আসার কথা রয়েছে।
লংমার্চের অংশ হিসেবে ওইদিন মদনপুরে একটি পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।
এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। তাঁর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আয়োজিত ওই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা তাঁকে নারায়ণগঞ্জে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন।
সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে তাঁকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান।
তবে সেই ঘোষণার প্রায় এক মাসের মধ্যেই রাজনৈতিক জোটের কর্মসূচিতে অংশ নিতে পাটওয়ারীর নারায়ণগঞ্জ সফরের বিষয়টি সামনে এসেছে। ফলে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার জানান, মদনপুরের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত থাকবেন। এছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে।
কর্মসূচিকে ঘিরে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করে যুবাইর সরদার বলেন, লংমার্চ ও পথসভা নিয়ে তাঁদের কোনো ধরনের আশঙ্কা বা ভয় নেই। তাঁর দাবি, এই কর্মসূচি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে আয়োজন করা হয়নি; বরং সাধারণ মানুষের বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এটি আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, কর্মসূচি চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন