আমদানি নীতি আদেশের উপ-অনুচ্ছেদ বিলুপ্তিতে সরকারকে ধন্যবাদ মোহাম্মদ হাতেমের
আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এর অনুচ্ছেদ ২৫-এর উপ-অনুচ্ছেদ (১২) বিলুপ্ত করার সরকারি সিদ্ধান্তকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এ সিদ্ধান্ত গ্রহণ করায় তিনি পোশাকশিল্প পরিবারের পক্ষ থেকে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
বিকেএমইএ’র পক্ষ থেকে এর আগে আমদানি নীতি আদেশের ওই উপ-অনুচ্ছেদটি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছিল। রপ্তানিমুখী পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই এ প্রস্তাব দেওয়া হয়।
শিল্পখাতের সেই প্রস্তাবে সম্মতি দিয়ে সরকার উপ-অনুচ্ছেদটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ হাতেম। তাঁর মতে, এ ধরনের বাস্তবভিত্তিক ও শিল্পবান্ধব পদক্ষেপ দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
বিকেএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, দেশের পোশাকশিল্পের উৎপাদন, রপ্তানি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সরকারের সহযোগিতা ও শিল্পবান্ধব নীতিগত সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন