পুত্রসন্তানের বাবা হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাহুল আরফান। তার বাবা হওয়ার খবরে অভিনন্দন জানাতে হাসপাতালে ছুটে গেছেন নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের নেতারা।
শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মেডিস্টার হাসপাতালে গিয়ে রাহুল আরফানের সঙ্গে সাক্ষাৎ করেন মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। এ সময় তারা রাহুল আরফানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নবজাতকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, রাহুল আরফান অত্যন্ত ভালো মনের মানুষ। তার ঘরে নতুন অতিথির আগমনে তারা আনন্দিত। নবজাতকের নেক হায়াত, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন