নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৭১ জন গ্রেপ্তার, বিপুল মাদকদ্রব্য উদ্ধার
নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এসব অভিযানের বিষয়ে জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ জনকে মাদক ব্যবসায়ী, ২৮ জনকে মাদকসেবী এবং ৯ জনকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ১৩ জন, নিয়মিত মামলার আসামি ৬ জন, অন্যান্য ধারায় ৬ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে মাদকসেবী ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, নিয়মিত মামলার আসামি ১ জন এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানায় ওয়ারেন্টভুক্ত ৬ জন ও নিয়মিত মামলার ১ আসামিসহ গ্রেপ্তার করা হয় ৭ জনকে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তারের সংখ্যা ৯।
বন্দর থানা পুলিশের অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৪ জন মাদকসেবী ও অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ১৫ জন মাদকসেবী, ৩ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট গ্রেপ্তার হয়েছেন ২৫ জন।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৪ আসামি এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ৩ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এসব অভিযান পরিচালনা করা হয়।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন