বি পি নিউজ ২৪

মাকসুদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মানববন্ধন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাকসুদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মানববন্ধন

মাকসুদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদা বেগম হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও নিহতের স্বজনেরা। একই সঙ্গে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এবং নতুন করে মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তাঁরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত মাকসুদা বেগমের ছোট ছেলে ও হামলায় আহত রাসেল ইসলাম জীবন, মেজো ভাই জজ মিয়া, বোন নাসরিন সুলতানা, আনোয়ার বেগম ও সানোয়ারা বেগমসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলার পলাতক ২ নম্বর আসামি সামাউন হাবিব ও তাঁর সহযোগীরা অর্থের বিনিময়ে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। তাঁদের দাবি, এ ধরনের অপতৎপরতা বন্ধ করে মামলার সব পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।

বক্তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপও দাবি করেন।

মানববন্ধনে দেওয়া বক্তব্য অনুযায়ী, গত ১২ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মাহমুদনগর এলাকায় ভাঙারি ব্যবসার পাওনা ১৯ টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকসুদা বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি নিহত হন বলে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় রাসেল ইসলাম জীবনসহ দুজন গুরুতর আহত হন।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ করেন অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মাকসুদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ