বি পি নিউজ ২৪

মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণ করে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো এবং পুলিশের নিয়মিত টহল জোরদারের দাবি জানানো হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি মো. মতলব সরদার, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান স্বপন এবং সহসভাপতি হাজী আলাউদ্দিন আহমেদসহ অন্যরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘মাদক নয়, সুস্থ জীবন চাই’ ও ‘ছিনতাই বন্ধ হোক’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাসিন্দাদের নিরাপদে চলাচল এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা জরুরি। এ জন্য পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত পুলিশি টহল জোরদার করা প্রয়োজন। বিচ্ছিন্ন অভিযান নয়, অপরাধ দমনে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ