বি পি নিউজ ২৪

মানুষ হত্যার রাজনীতিই আওয়ামী লীগের আদর্শিক পরাজয়ের কারণ: আবদুল জব্বার


প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানুষ হত্যার রাজনীতিই আওয়ামী লীগের আদর্শিক পরাজয়ের কারণ: আবদুল জব্বার

‘মানুষ হত্যার রাজনীতি বেছে নিয়ে আদর্শিক পরাজয় হয়েছে আওয়ামী লীগের’

মানুষ হত্যার রাজনীতি বেছে নেওয়ার কারণেই আওয়ামী লীগের চরম আদর্শিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জেলা জামায়াতের সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবদুল জব্বার বলেন, “আওয়ামী লীগ মানুষ হত্যার রাজনীতি বেছে নিয়েছিল। আর এর মাধ্যমেই শেষ পর্যন্ত তাদের চরম আদর্শিক পরাজয় ঘটেছে।”

সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও প্রযুক্তির পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়িয়ে জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

সম্মেলনে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


মানুষ হত্যার রাজনীতিই আওয়ামী লীগের আদর্শিক পরাজয়ের কারণ: আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image


‘মানুষ হত্যার রাজনীতি বেছে নিয়ে আদর্শিক পরাজয় হয়েছে আওয়ামী লীগের’

মানুষ হত্যার রাজনীতি বেছে নেওয়ার কারণেই আওয়ামী লীগের চরম আদর্শিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জেলা জামায়াতের সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবদুল জব্বার বলেন, “আওয়ামী লীগ মানুষ হত্যার রাজনীতি বেছে নিয়েছিল। আর এর মাধ্যমেই শেষ পর্যন্ত তাদের চরম আদর্শিক পরাজয় ঘটেছে।”

সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও প্রযুক্তির পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়িয়ে জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

সম্মেলনে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ